এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় জওয়ানের স্মৃতিতে রক্তদান শিবির

Published on: February 7, 2021 । 7:25 PM

কুণাল সিংহরায়: চন্দ্রকোণার আগর আবেশ স্মৃতি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির ও ফুটবল প্রতিযোগিতা হল। ২০১২ সালের মার্চে চন্দ্রকোণার আগর গ্রাম জনজোয়ারে ভেঙে পড়েছিল তাদের প্রিয় অশোককে চোখের জলে চিরবিদায় জানাতে।রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট জানিয়ে দাহ হয়েছিল সিআরপিএফ এর ১৫২ ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর অশোক কুমার হাজরার।মহারাষ্ট্রের গড়চিরোলে মাওবাদীদের পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরনে নিহত হন অশোক ও তাঁর প্রশিক্ষণে থাকা ১২ জন নবীশ জওয়ান। গুরুতর আহত হন আরও ৫২ জন জওয়ান। আগর আবেশ স্মৃতি ক্লাব আয়োজিত অশোক কুমার হাজরার স্মৃতিতে আজ এক রক্তদান শিবিরে ৭ জন মহিলাসহ মোট ৩৫ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাংক।
অপরদিকে ২০১৫তে তড়িদাহত হয়ে নিহত ১০ বছরের আবেশের স্মৃতিতে একইদিনে আয়োজন করা হল ৮ দলীয় ক্রিকেট প্রতিযোগিতা। বিজয়ী হয় ঘাটাল কলেজ একাদশ এবং বিজিত দল সন্ধিপুর ফিরে দেখা ক্লাব।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক