এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পরিবর্তন যাত্রা শেষে তৃণমূলের পার্টি অফিসে পতাকা পুড়িয়ে তাণ্ডবের অভিযোগ দাসপুরে

Published on: February 15, 2021 । 11:28 AM

বিজেপির পরিবর্তন যাত্রা শেষে রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব চালিয়ে তৃণমূলের পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তাল দাসপুর,দাসপুর পুলিশের তরফে পোড়া পতাকার নমুন সংগ্রহ করা হল। ঘটনা দাসপুর থানার সুজানগর গ্রাম লাগোয়া পদমপুরের। আজ ১৫ ফেব্রুয়ারী সোমবারের সকালে দেখা যায় গ্রামের ওই পার্টি অফিসে ছড়িয়ে ছিটিয়ে খাবারের উচ্ছিষ্ট,পোড়ানো তৃণমূলের দলীয় পতাকা। স্থানীয় তৃণমূল নেতা এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য কার্তিক রায় সরাসরি এই ঘটনার পিছনে বিজেপিকের প্রত্যক্ষ মদতের কথা বলেন। তিনি বলেন,রবিবার রাতে বিজেপির পরতিবর্তন যাত্রা থেকে ফিরে বিজেপির লোকজন তাদের পার্টি অফিসে খাওয়া দাওয়া করে তাণ্ডব চালিয়ে পুড়িয়েছে তৃণমূলের পতাকা। তবে বিজেপির দাসপুর ১ উত্তর মণ্ডলের সভাপতি আর্য মাইতি এই অভিযোগ অস্বীকার করে জানান,ওই পার্টি অফিস দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। ওখানে রাতে এক ভবঘুরে মহিলা থাকে। রাতেই অন্ধকারে বিজেপি এমন কাজ করবে না। সামনে নির্বাচনে দাসপুরে মাটি হারাতে চলেছে তৃণমূল তাই অযথা বাজার গরম করে প্রচারের আলোকে আসতে চাইছে। তবে ইতি মধ্যেই তৃণমূলের অভিযোগের ভিত্তিতে দাসপুর পুলিশ তদন্তে নেমেছে। ওই পার্টি অফিস থেকে পোড়া অংশের নমুনাও সংগ্রহ করা হয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক