এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে সরস্বতী পুজোর দিন ভর দুপুরে বৃদ্ধার সোনার হার ছিনতাই

Published on: February 16, 2021 । 2:48 PM

শ্রীকান্ত ভুঁইঞা: আজ সরস্বতী পুজোর বিশেষ দিনে আবারও ছিনতাই ঘটনা দাসপুর থানার লক্ষ্মণচক গ্রামে দুই বৃদ্ধা বসে গল্প করছিলেন। সেই সময় দুই যুবক বাইকে করে গিয়ে একবৃদ্ধার গলা থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের সোনার হার ছিনতাই করে নেয়। বেলা ১২ নাগাদ ঘটনাটি ঘটে। তারপরই দুই বৃদ্ধা চিৎকার শুরু করেন। স্থানীয় কিছু যুবক রাস্তা অনুসরণ করে দুষ্কৃতীদের বাইকের পিছু নেয়। কিন্তু হদিশ পাওয়া যায়নি।
গজমতিদেবীর সঙ্গে গল্প করছিলেন কিশোরী ধাড়া। তাঁর হারটি প্রথমে ছিনতাই করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা।
ওই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনাটি তারা জেনে তদন্ত শুরু করেছে। •ভিডিও

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক