এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মহিলা ফুটবল দেখতে কৌতূহলী মানুষের ভিড় দাসপুরে

Published on: February 24, 2021 । 7:43 PM

অর্পিতা মণ্ডল: টান-টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল দাসপুরের মহিলা ফুটবল প্রতিযোগিতা। আজ ২৪ ফেব্রুয়ারি দাসপুর-১ ব্লকের ব্রাহ্মণবসানে ভীমপুজো উপলক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। খেলাতে শালবনী মহিলা একাদশ ও হাওড়া মহিলা এলাদশ অংশগ্রহণ করে। উদ্যোক্তাদের মধ্যে মানস সামন্ত, সমীর সামন্ত ও শান্তনু মণ্ডল বলেন, চূড়ান্ত খেলায় দুই-এক গোলে শালবনী এলাদশকে হারিয়ে হাওড়া মহিলা একাদশ জয়লাভ করে। এদিনের প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল রাজ কলেজের অধ্যাপক সুজিতকুমার মণ্ডল, ব্রাহ্মণবসান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস মাইতি। আজকের এই মহিল ফুলবল টুর্নামেন্টকে ঘিরে ব্রাহ্মণবসানসহ পাশাপাশি কয়েক গ্রামের ক্রীড়ামোদি মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। আর মহিলা ফুটবল হওয়ায় গ্রামাঞ্চলের প্রথা ভেঙে মহিলারা এদিনের খেলা দেখার জন্য ভিড় করেন। •ভিডিও

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক