এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার

Published on: March 1, 2021 । 9:36 AM

শ্রীকান্ত ভুঁইঞা: সাত সকালেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে আজ ১ মার্চ সকালে দাসপুর থানার সীতাপুর ও তার পার্শ্ববর্তী এলাকার গ্রামগুলিতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালেই সীতাপুর গ্রামের এক মহিলা ধানসেদ্ধ করার জন্য পুকুর থেকে জল আনতে গিয়ে জলের মধ্যে পচাগলা একটি মৃত দেহ ভাসতে দেখেন। পুকুরের জলে ওই ব্যক্তিকে ভাসতে দেখে তিনি ভয়ে বাড়ি পালিয়ে যান।
সীতাপুর গ্রামের কোনও বাসিন্দা নিখোঁজ বা নিরুদ্দেশ নেই। তাই ওই দেহটি কার হতে পারে তা নিয়েই জল্পনা চলছে। অনেকে মনে করেছেন খুন করে ওই ব্যক্তিকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তাই যতক্ষণ না মৃত্যুর প্রকৃত কারণ জানা যায় এলাকার বাসিন্দারা আতঙ্কেই রয়েছেন। তবে এনিয়ে পুলিস কোনও মন্তব্য করেনি। দাসপুর থানার পুলিস জানিয়েছে, বেশ কয়েক দিন হল দাসপুর থানার সীতারাম চকের গণেশ বাসুলি নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। দেহটি শনাক্ত করার জন্য ওই পরিবারের লোকেদের থানায় ডাক পাঠানো হচ্ছে। •ভিডিও

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক