এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

‘হারানো সুর’ -সুমিতা মোদক (বেলিয়াঘাটা)

Published on: March 21, 2021 । 8:31 AM

নব পত্র নুতন কিশলয় প্রসূন- অলি গুঞ্জন,
হৃদয় যেন প্রস্ফুটিত পুষ্পের কানন।
প্রকৃতির মাঝে মানব- কীর্তি স্রষ্টার সৃষ্টি,
রাজনীতি হল আর এক কার্য মুখবাচ্যের দৃষ্টি।
খেলাটা বড়ই বৈচিত্র্যের দেশ হল গনতন্ত্র-
ভুরি ভুরি প্রতিশ্রুতির কথা এযেন পুরোহিত মন্ত্র!
‘ডেমোস’ হল গ্রীক শব্দ অর্থ যার জনগন ;
‘ক্রেটিয়া’ হল অপর গ্রীক সমার্থক হল শাসন।
অঙ্গরাজ্য আঠাশ, এ আমার ভারতবর্ষ।
প্রথম নাগরিক হলেন রাষ্ট্রপতি , কার্যকাল পাঁচটি বর্ষ।
পূর্ব দিকের রাজ্য হল আমার পশ্চিমবঙ্গ,
যার রয়েছে বর্তমানে তেইশটি জেলা যা এরই অঙ্গ ।
উত্তর থেকে দক্ষিণে এর বৈচিত্র্য অপরূপ-
রূপের ডালি প্রকৃতির কোলে রাজনীতি চলে খুব ।
এক দল পাল্টে অপর দলে , আয়ারাম – গয়ারাম-
এযেন অলির মতন ফুলে ফুলে উড়ে সুযোগের সন্ধান।
রাজা যায় রাজা আসে পাঁচটি বছর পাশে থাকে,
সত্যিকারের কার্য করে প্রতিশ্রুতিও বজায় রাখে ।
কখনও বা কথার দ্বারা দেয় যদি ফাঁকি।
সাধারন জনগন উত্তর দেয় ভোট দিয়ে, কেননা ছিল অনেক উন্নতি বাকি !
অনেক অনেক দল থাকে গনতন্ত্রে তাই;
সব কিছুর বিচারক সাধারন মানুষ, যারা সবুজে বাঁচতে চাই।
পরিবর্তন হয়েছে অনেক, ভালো উন্নত সমাজ
আরো উন্নততর হোক, উঠুক অপেক্ষারত আওয়াজ।
স্বার্থবিহীন রাজনীতি! অহিংসার পথে করুক তার কার্য।
দুর্নীতিহীন হয়ে উঠুক, মানসিক চিন্তাধারা হোক বিচার্য।
নব প্রজন্মের জন্য সুন্দরভাবে সজ্জিত হোক শ্যামল।
করুক আজি, প্রতিটি মানুষের মন আনন্দে ঝলমল।
স্রষ্টার সৃষ্টি হোক তাই উপকার্য সবার তরে-
রাজনীতি ভাবান্বিত  কর্ম হোক গনতন্ত্রের বিষয়, পরিবর্তনের হাত ধরে।।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

চন্দ্রকোণা-২ ব্লকের ঝাঁকরা হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভের আড়ালে কোন সত্য লুকিয়ে রয়েছে?

দাসপুরের নীলাদ্রিশেখর সিনহা মধ্যশিক্ষা পর্ষদের সচিব পদে মনোনীত

নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান পরীক্ষায় পার্বতীপুর মুকুন্দপুর হাইস্কুলে পরীক্ষা দিল ১২২ জন

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

প্রজাতন্ত্র ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভেল ২০২৬ এর পলিসি ডিবেট কম্পিটিশন এর জাতীয় চূড়ান্ত পর্বে

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া