এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শঙ্কর দোলইয়ের ফেসবুকে ‘বিধায়ক’ শব্দ নিয়ে বিতর্ক শুরু রাজনৈতিক মহলে

Published on: March 23, 2021 । 10:33 AM

নিজস্ব সংবাদদাতা:নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে অনেক আগেই লাগু হয়ে গেছে আদর্শ আচরণবিধিও। বিধি মেনেই নির্দিষ্ট পদের নাম উল্লেখ করা বন্ধ করেছেন অধিকারী এবং জনপ্রতিনিধিরা। তবে ব্যতিক্রম থাকাটা এমন কিছু আশ্চর্যজনক নয়।
ঘাটাল এর প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলইয়ের  অফিসিয়াল ফেসবুক পেজে এখনও জ্বলজ্বল করছে ‘ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই’। ভোটের ফল প্রকাশের আগেই কিভাবে নিজেকে বিধায়ক ঘোষণা করা যায় তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। আর চমক এখানেই শেষ নয় ২৩ মার্চ একটি ই-পোস্টার পোস্ট করে সেখানে খানাকুল বিধানসভার প্রার্থী হিসেবে নিজেকে জাহির করতে দেখা গেছে।সেখানে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য খানাকুল বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করতেও দেখা গিয়েছে।ফেসবুক কমেন্ট বক্সে কয়েকজন সংশোধন করার কথা বললেও দীর্ঘ সময় কেটে গেলেও পোস্টটি সংশোধন হয়নি। পোস্ট দেখে বিরোধী শিবির এর তরফ থেকে উড়ে এসেছে বেশ কিছু বাঁকা মন্তব্য। একুশে নির্বাচনের কঠিন লড়াইয়ের মাঠে তাহলে কি দিশেহারা বিদায়ী বিধায়ক?
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক