এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

Published on: April 3, 2021 । 2:20 PM

 কুমারেশ চানক: আজ ৩ এপ্রিল সকালে ঘাটাল থানার দীর্ঘগ্রামে এক গৃহবধূর  ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। ওই গৃহবধূর নাম সাবিত্রী মণ্ডল(২৭)। এদিন তাঁর শ্বশুর বাড়িতে তাঁর দেহ উদ্ধার হয়। কী কারণের জন্য গৃহবধূর মৃত্যু হয়েছে তা পুলিশের কাছে পরিষ্কার নয়। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্ত করা হলে মৃত্যুর কারণ জানা যাবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছ, অন্যান্য দিনের মতো এদিনও সাবিত্রীদেবী সকালে ঘুম থেকে উঠেন। তারপরই হঠাৎ করে তিনি তার শোবার ঘরে ঢুকে ভেতর থেকে খিল লাগিয়ে দেন। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া  পাওয়া যায়নি। দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয়। গৃহবধূর একটি আট বছরের ছেলে ও পাঁচ বছরের মেয়েও রয়েছে। মৃত্যুর বিষয়ে কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি বলে ঘাটাল থানা সূত্রে জানা গিয়েছে।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক