এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তৃণমূল নিয়ন্ত্রিত ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা

Published on: May 11, 2021 । 9:06 PM

তৃপ্তি পাল কর্মকার👆স্থানীয় সংবাদ•ঘাটাল: ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি তথা ওই পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি দিলীপ মাজি সহ আরও ২৯ জন সদস্য। আজ ১১ মে তাঁরা ওই অনাস্থা প্রস্তাব ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়ের কাছে জমাও দিয়েছেন। মহকুমা শাসক বলেন, অনাস্থা প্রস্তাবটি জমা পড়েছে। পঞ্চায়েত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ওই পঞ্চায়েত সমিতির মোট আসন ৩৫টি। ২০১৮ সালের নির্বাচনে তৃণমূল সবকটিতে জয়লাভ করে। আজ ওই ৩৫ জনের মধ্যে ৩০জন সদস্য রুপা মান্নার বিরুদ্ধে অনাস্থা আনে। ওই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের ওই ৩০ জন সদস্য মহকুমা শাসককে জানিয়েছেন, রুপা মান্না নিয়মিত পঞ্চায়েত সমিতিতে যান না। তাই পঞ্চায়েত সমিতির কাজ পরিচালনা করতে সমস্যা হচ্ছে। সেজন্যই তাঁরা সভাপতিকে অপসারণ করতে চান।
তৃণমূলের সদস্যরা অফিসিয়ালি ওই কথা বললেও আভ্যন্তরিন কারণ অন্য। রুপা মান্নার স্বামী রামপদ মান্না ঘাটালের সাংসদ দীপক অধিকারীর (দেব) সরকারি প্রতিনিধি। তৃণমূলের নেতাদের অভিযোগ, ঘাটাল বিধানসভার তৃণমূলের প্রার্থী শঙ্কর দোলইকে হারানোর ব্যাপারে নাকি রামবাবুর ভূমিকা রয়েছে। রামবাবু দলে থেকে ‘গদ্দারি’ করেছেন। সেজন্যই তাঁর স্ত্রীকে ওই পদ থেকে সরানো হল। যদিও রামবাবু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি কখনই দল বিরোধী কাজ করিনি।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক