এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভাতের চাল দিয়ে নয় মিলিমিটারের ভারতের জাতীয় পতাকা

Published on: May 30, 2021 । 10:51 PM

মোনালিসা বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ভাতের চাল এবং মুসুর ডাল  দিয়ে  মাত্র নয় মিলিমিটারের ভারতের জাতীয় পতাকা বানিয়ে আবারও একবার তাক লাগিয়েছে   রামজীবনপুরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ১৪ বছর বয়সী  চন্দ্রাংশু রক্ষিত। আতসকাঁচ ছাড়াই শুধুমাত্র মোবাইলের ক্যামেরা  ব্যবহার করে এবং তুলি দিয়ে ফেব্রিক রঙ  ব্যবহার করে এই পতাকাটি বানিয়েছে সে। রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর ছাত্র চন্দ্রাংশু। মহামারীর কারণে বিগত এক বছরেরও বেশি সময় বন্ধ বিদ্যালয়। তাই বাড়িতে বসে পড়াশোনায় পাশাপাশি নানান হাতের কাজ করে সে। তবে এ বিষয়ে চন্দ্রাংশুর মা চন্দ্রাণী রক্ষিত বলেন, এই অভ্যাস তার আজকের নয় ছোটবেলার এবং কোনও শিক্ষকের কাছ থেকে এই শিক্ষা সে লাভ করেনি। সম্পূর্ণ নিজের চেষ্টা এবং অধ্যাবসায়  তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে। এর আগে চকের উপর মাত্র পাঁচ মিলিমিটারের ভারতের মানচিত্র করে, সবাইকে অবাক করে দিয়েছিল । এগুলি ছাড়াও গাছের পাতার উপর সিনারী, গাছের পাতার উপর মনীষীদের ছবি, বিভিন্ন রকমের কার্ড, ডিমের খোসার উপর   ‘দ্যা সেভ গার্ল চাইল্ড এবং দ্য গার্লস এডুকেসন’ থিম  বানিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। •বাম দিকের ছবিটি চন্দ্রাংশু রক্ষিতের। পরের দুটি ছবি তার আঁকা জাতীয় পতাকা।

•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক