এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাই নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে রক্তদান

Published on: June 7, 2021 । 9:08 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:চন্দ্রকোণার গঙ্গাদাসপুরে রক্তদান শিবির করার মাধ্যমে রক্তের ঘাটতি পূরণে এগিয়ে এলো ক্ষীরপাই নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। আজ ৭ জুন ক্ষীরপাই নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, গঙ্গাদাসপুর আমরা সবাই ক্লাবের সাথে যৌথ উদ্যোগ নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে। করোনার ভয়াল পরিস্থিতি তার সাথেই গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণ করতে এই রক্তদান শিবির করা হয়। ক্লাবের সম্পাদক তনুপ ঘোষ জানিয়েছেন, আজকের রক্তদান শিবিরে চারজন মহিলা সহ মোট ২৯ জন রক্তদান করেছেন। করোনা বিধি মেনে চলার পাশাপাশি রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয়েছে চারাগাছ। আজকের এই শিবিরে চন্দ্রকোণা-১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, ক্ষীরপাই টিওপির প্রশান্ত কীর্তনীয়া,ক্ষীরপাই উত্তমাশ্রমের অখিলানন্দ মহারাজ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বলে জানান ক্লাবের সদস্য অরুণ ঘোষ। প্রসঙ্গত রক্তদান শিবির ছাড়াও বছরের বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজ করে থাকে ক্ষীরপাই নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। তনুপবাবু বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আমরা রক্তদান আন্দোলনের প্রসার ঘটাতে  বিভিন্ন কর্মসূচী গ্ৰহণ করে থাকি। কঠিন এই পরিস্থিতিতে আমরা নিজ উদ্যোগে ছ’টি রক্তদান শিবির করবো ঠিক করেছি। তারমধ্যে আজকের শিবিরটি আমাদের উদ্যোগের দ্বিতীয় শিবির। এর আগে ২৯ মে চন্দ্রকোণার জাড়াতে আমরা একটি শিবির করেছিলাম। শুধু রক্তদান কর্মসূচি নয় রক্তদাতাদের স্বীকৃতি প্রদান করা, বিনামূল্যে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ করা, বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকি। এছাড়াও  আমরা সারা বছর ধরে  বিভিন্ন সংগঠনের মাধ্যমে ৪৫ থেকে ৫০ টি রক্তদান শিবির  সংগঠিত  করবেন বলে জানান। তাদের এই কাজে বেজায় খুশি এলাকাবাসী।
•আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক