এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের লক্ষণপুরে যাত্রী বোঝাই সরকারি খেয়া পারাপারের নৌকা হুড়মুড়িয়ে ডুবে গেল, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Published on: June 21, 2021 । 7:45 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ,ঘাটাল: ঘাটালের লক্ষণপুর বকুলতলায় যাত্রী বোঝাই সরকারি খেয়া পারাপারের নৌকা হুড়মুড়িয়ে ডুবে গেল। অতিরিক্ত যাত্রী বোঝাই করার ফলেই এই দুর্ঘটনা। তবে হতাহত কেউ হয়নি। এখানকার প্রায় হাফ কিমি রাস্তা জলের তলায়। তার মাঝে একটি লম্বা খাল রয়েছে, খাল ছাড়াও নৌকা চলাচলের পথে জলের গভীরতা প্রায় এক মানুষ। ঘাটালের সাথে যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে গ্রাম পঞ্চায়েতের তরফে একটি নৌকার ব্যবস্থা করা হয়েছে। যদিও একটি মাত্র নৌকা এখানে যথেষ্ট নয় বলে দাবি যাত্রীদের। যাত্রীদের আরও অভিযোগ সরকারি খেয়া হলেও সরকারি খেয়ার বোর্ড খুলে দিয়ে খালি মানুষ ও সাইকেল আরোহীদের কাছে থেকে দশ বা কুড়ি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ বারিক জানিয়েছেন, খালি মানুষ ও সাইকেল আরোহীরা বিনা মূল্যে পারাপার হতে পারবে তবে কেবল বাইক আরোহীদের কাছ থেকে টাকা নিতে পারবে নৌকা মালিক। তিনি বলেন বন্যার সময় অসহায় মানুষদের থেকে টাকা নেওয়া কোনও ভাবেই মানা যায় না।

 

 

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ