এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য

Published on: July 4, 2021 । 2:25 PM

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: সাত সকালে জনবহুল এলাকায় বাড়িতে দাউদাউ করে জ্বলছে আগুন, ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি চন্দ্রকোণা থানার বরানগর গ্রামের। জানা যায়, চন্দ্রকোণা থানার মাংরুল গ্রাম পঞ্চায়েতের বরানগর গ্রামের সুন্দর কুলশির একটি বড় গোয়াল ঘরে আগুন লেগে যায়। গোয়ালঘর লাগোয়া প্রচুর বসতবাড়ি রয়েছে, আর এতেই দুশ্চিন্তা বাড়িয়েছে গ্রামবাসীদের। প্রাথমিকভাবে গ্রামের বাসিন্দারা পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন ভয়াবহ আকার ধারণ করলে খবর দেওয়া হয় দমকলে। কিন্তু গ্রামের সরু রাস্তা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি দমকলের ইঞ্জিনগুলি। দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।

যদিও দমকল সূত্রে জানা গেছে, ওই বাড়ির মধ্যে প্রচুর জ্বালানি মজুত থাকার কারণে আগুন আয়ত্তে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।