এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গ্রামবাসীদের প্রচেষ্টায় চন্দ্রকোণায় স্থলপথে নৌকার যাত্রা

Published on: August 12, 2021 । 8:05 PM

নিজস্ব সংবাদদাতা:নৌকা জলেই চলে। কিন্তু পরিস্থিতির প্রেক্ষিতে আজ ১২ আগস্ট চন্দ্রকোণা থানার ঘোষক্ষীরাতে নদীর জল ছেড়ে স্থলপথেই বেশ কিছুটা পথ যেতে হয়েছে একটি নৌকাকে। কারণ একটি সাঁকো। এই নৌকাটি জলপথেই জোৎকানুরামগড় থেকে আসছিল। ঘোষক্ষীরাতে এই সাঁকোটির ঘন খুঁটি থাকার জন্য তা গলে পার হতে পাচ্ছিল না নৌকাটি। গ্রামবাসীদের প্রচেষ্টায় নৌকাটি জল থেকে উঠে কিছুটা পথ ডাঙা দিয়ে পার হয়ে আবার জলে নামে। আর এই দৃশ্য দেখতে এলাকার কৌতূহলি মানুষের ভিড় জমে ওঠে। কারণ নৌকায় চড়ে নদী বা বন্যার জল পারাপারের ছবি ঘাটালে পরিচিত কিন্তু সেই নৌকা যখন আটকে পড়ে আর গ্রামের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সেই নৌকা ডাঙায় তুলে পার করে তা অনেকেরই কাছে বিরল ছবি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও