এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় হনুমানের মর্মান্তিক মৃত্যু, শোকে বিহ্বল সারা গ্রাম

Published on: August 17, 2021 । 9:21 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক হনুমানের। শোকে বিহ্বল চন্দ্রকোণার ভৈরবপুর গ্রাম। হনুমানকে সমাধিস্থ করে নিত্যদিন পুজোর আয়োজন করা হবে গ্রামবাসীদের তরফে, জানাল গ্রামের মানুষেরা। নিত্যদিন এলাকায় হনুমানের দাপট লেগেই থাকে। একইভাবে আজ মঙ্গলবার সকাল থেকেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল ৪ থেকে ৫ টি হনুমানের একটি দল। এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দিয়ে পালানোর সময়ই হঠাৎই হাইভোল্টেজ তারের সংস্পর্শে চলে আসে একটি হনুমান। স্থানীয়দের উদ্ধার করার আগেই মৃত্যু হয় হনুমানটির। আর এরপর শোকস্তব্ধ গোটা গ্রাম। গ্রামবাসীদের দাবি, সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী গ্রামেরই জমিতে সমাধিস্থ করা হবে হনুমানটিকে। এরপর সেখানেই গড়ে তোলা হবে মন্দির। গ্রামবাসীদের উদ্যোগে সেখানে নিত্যদিন করা হবে পুজা-অর্চনা। হনুমানের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যের কাজে হাত লাগিয়েছেন গ্রামের প্রতিটা মানুষ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও