এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কে পথ দুর্ঘটনা, উল্টে পড়লো দুধের গাড়ি

Published on: September 14, 2021 । 11:45 AM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ মঙ্গলবারের সাত সকালেই ঘাটাল-মেদিনীপুর সড়কে দাসপুর থানার ডিহিপলসায় রাস্তার পাশের নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো দেশের প্রথম শ্রেণির এক দুগ্ধ কোম্পানির গাড়ি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গাড়িটি মেদিনীপুরের দিকে যাওয়ার পথে সকাল ৮ টা নাগাদ দাসপুরের ডিহিপলসায় সামনে থেকে আসা এক গাড়িকে পাশ দিতে গিয়ে রাস্তার পাশে নেমে যায়। রাত থেকেই টানা বৃষ্টি। বৃষ্টির জেরে রাস্তার পাশের মাটি নরম হয়েছিল। সেই মাটিতেই চাকা বসে দুধের প্যাকেট বোঝাই গাড়িটি উল্টে পড়ে। স্থানীয় ভিলেজ পুলিশ সুশান্ত কপাটের তৎপরতায় গাড়ি থেকে মাল নামিয়ে গাড়িটি তোলার ব্যবস্থা করা হয়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ