এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে সাঁকো ভেঙে নদীতে মহিলা ও শিশু সহ ৬০ জন

Published on: November 9, 2021 । 1:05 PM

নিজস্ব সংবাদদাতা: সাঁকো ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ে গেল মহিলা, শিশু সহ বহু মানুষ। আজ ৯ নভেম্বর ঘটনাটি ঘটে মনসুকার ঘোড়ইঘাটের সাঁকোতে। স্থানীয়রা জানান, নদীর অপরপারের কোন্দরপোচক থেকে বেশ কিছু লোকজন হরিনাম সংকীর্তনের সঙ্গে নাচতে নাচতে আসছিলেন। আর তখনই এই বিপত্তি ঘটে। সাঁকো ভেঙে টোটো, মাইক বক্স সহ প্রায় ৬০ জন নদীতে পড়ে যায়। নদীতে জল কম থাকায় তৎক্ষণাৎ স্থানীয়রা জল থেকে কয়েকজন শিশু সহ সবাইকে পাড়ে তুলতে সক্ষম হয়। অনেকেই কমবেশি আহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ পৌঁছায়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177