এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বা­ড়ির সামনের ডাকঘরেই সমস্ত পরিষেবা পাওয়া যাচ্ছে

Published on: May 31, 2022 । 6:52 AM

মন্দিরা মাজি,স্থানীয় সংবাদ,ঘাটাল: পোস্ট অফিসের যাবতীয় কাজ করার জন্য দূরের পোস্ট [মন্দিরা মাজির ফেসবুক👉 https://www.facebook.com/mandira.maji.7140] অফিসে যাওয়ার দরকার নেই। বাড়ির সামনের শাখা পোস্ট অফিস থেকেই কাজগুলি অনায়াসে করা যেতে পারে। এ বিষয়ে আমরা অনেকেই হয়তো জানি না। তাই অনেক সময় চিঠি রেজিস্ট্রি, স্পিড পোস্ট, ইএমও তথা ইলেক্ট্রনিক মানি অর্ডার সহ অন্যান্য কাজগুলি করার জন্য ছুটে যাই দূরের সাব পোস্ট অফিসে অথবা মুখ্য ডাকঘরে। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘাটাল মহকুমায় আটটি সাব পোস্ট অফিস রয়েছে। ঘাটাল, দাসপুর, সেকেন্দারি, খেপুত, ক্ষীরপাই, খড়ার, রামজীবনপুর ও চন্দ্রকোণায়। এই আটটি সাব পোস্ট অফিসের অধীনে সব মিলিয়ে মোট ৯৭টি ব্রাঞ্চ পোস্ট অফিস অর্থাৎ শাখা ডাকঘর রয়েছে। আর প্রত্যেকটি শাখা ডাকঘর থেকে চিঠি রেজিস্ট্রি, স্পিড পোস্ট, ইএমও তথা ইলেক্ট্রনিক মানি অর্ডার সহ অন্যান্য কাজগুলি করা যাবে।
অনেক সময় অভিযোগ শোনা যায়, ব্রাঞ্চ পোস্ট অফিসে চিঠি রেজিস্ট্রি, স্পিড পোস্ট, ইএমও তথা ইলেক্ট্রনিক মানি অর্ডার করতে চায় না। এই অভিযোগ ঠিক নয়। প্রত্যেক ব্রাঞ্চ পোস্ট অফিসই এই কাজগুলি করতে বাধ্য। ডাকবিভাগ থেকে জানানো হয়েছে, যদি কোনও ব্রাঞ্চ পোস্ট অফিস কারণ দেখিয়ে স্পিডপোস্ট, ইএমও বা রেজিস্ট্রি করতে না চায় তাহলে সেই ব্রাঞ্চ পোস্ট মাস্টারের বিরুদ্ধে ঘাটাল সাবডিভিশন ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস সরাসরি অভিযোগ জানানো যাবে। সাবডিভিশন ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস ঘাটাল মুখ্য ডাকঘরে বসেন। পোস্ট কার্ডে চিঠি দেওয়ার মাধ্যমেও অভিযোগ করা যাবে।
কিছু দিন আগে ঘাটাল মুখ্য ডাকঘরে স্পিডপোস্ট করতে গিয়ে একটি গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল। জানা গিয়েছে, ওইদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপের আবেদনের শেষ তারিখ ছিল। সেজন্য প্রচুর ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা ঘাটাল মুখ্য ডাকঘরে ভিড় করেছিলেন স্কলারশিপের আবেদনপত্র স্পিডপোস্ট করার জন্য। ঘটনায় ছাত্রছাত্রীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। সেইসঙ্গে ওই পোস্ট অফিসের কর্মীদেরও সমস্যায় পড়তে হয়েছিল। অবশেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাঞ্চ পোস্ট অফিস থেকেই সমস্ত কাজ করা যাবে এই বিষয়টি অনেকেই জানেন না বলেই ওইদিন ঘাটাল পোস্ট অফিসে ওই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক