এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পাশাপাশি চারটি বাড়িতে চুরি। এলাকায় তীব্র চাঞ্চল্য

Published on: May 24, 2022 । 10:32 AM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার গোপালপুর গ্রামে গতরাতে পর পর চারটি বাড়িতে লক্ষাধিক টাকার সম্পদ চুরি। রাতেই চুরির ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের রঘুনাথ মান্না, নমিতা দিন্দা, অনিল সামন্ত এবং বিশ্বজিৎ দিন্দার বাড়িতে চুরির ঘটনাগুলি ঘটেছে। ২৩ মে ওই গ্রামের শীতলাপুজো উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় হাঙ্গামা ড্যান্সের অনুষ্ঠান ছিল। সন্ধ্যা থেকে সেই অনুষ্ঠানেই এলাকার বাসিন্দারা উপস্থিত হয়েছিলেন। সেই সুযোগেই চুরির ঘটনাগুলি ঘটে বলে অভিযোগ। অনুষ্ঠান থেকে রাত ২টা নাগাদ বাড়ি ফিরে দেখেন কারোর বাড়ির দরজার তালা ভাঙা, কারোর আলমারি ভেঙে তছনচ করা হয়েছে। দুষ্কৃতীরা মোবাইল, সোনা ও রুপোর গয়না, টাকা, মূল্যবান নথি নিয়ে চম্পট দিয়েছে। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগগুলি তারা পেয়ে তদন্ত শুরু করেছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ