এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিদ্যুৎ দপ্তরের তৎপরতায় খুশি উপভোক্তারা

Published on: May 28, 2022 । 5:25 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: এলাকায় দীর্ঘদিন বিদ্যুতের খুঁটি ছিল না, এই খবরটি [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] জানার পরই ২৪ ঘণ্টার মধ্যে খুঁটির ব্যবস্থা করে দিল পশ্চিমবঙ্গে বিদ্যুৎ নিগম। ওই নিগমের ঘাটাল ডিভিশনের নির্দেশে ঘাটাল গ্রাহক পরিষেবা কেন্দ্র ঘাটাল থানার জয়কৃষ্ণপুরে তড়িঘড়ি করে শুক্রবার সন্ধ্যায় খুঁটিটি বসিয়ে দিল। বিদ্যুৎ দপ্তরের এই তৎপরতায় খুশি উপভোক্তারা। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও ডিভিশনাল ম্যানেজার দেবজ্যোতি রাউৎ এবং বিদ্যুৎ দপ্তরের ঘাটাল গ্রাহক পরিষেবা কেন্দ্রের স্টেশন ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শেখ সরিফুল ইসলাম বলেন, ওখানে গাছে টায়ারের মাধ্যমে তার বেঁধে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘটনাটি বিদ্যুৎ দপ্তরে এর আগে কেউ জানাননি। বিদ্যুৎ দপ্তরে জানালে অনেক দিন আগেই সমস্যার সমাধান করে দেওয়া যেত। বিষয়টি এক সাংবাদিকের কাছ থেকে জানার পরই আমরা শুক্রবার সন্ধ্যায় দ্রুততার সঙ্গে বিদ্যুতের খুঁটি বদলে দিয়েছি।
প্রসঙ্গত, ঘাটাল থানার জয়কৃষ্ণপুরে কয়েক বছর আগের ঝড়ে খুঁটি ভেঙে গিয়েছিল। স্থানীয়রাই উদ্যোগ নিয়ে বিদ্যুতের তারকে নারকেল গাছে টায়ার দিয়ে বেঁধে এভাবেই প্রায় ৯০টি পরিবারে বিদ্যুৎ পরিষেবা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল। জয়কৃষ্ণপুরের বাসিন্দার দীর্ঘদিনের সমস্যার কথাটি বৃহস্পতিবার আমাদের স্থানীয় সংবাদে জানালে আমরা বিদ্যুৎ দপ্তরকে ফোনে বিষয়টি জানাই। আমরা জানানোর পরই বিদ্যুৎ দপ্তর সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে প্রায় ২৪ ঘণ্টার মধ্যে এই নারকেল গাছের কাছে নতুন খুঁটি বসিয়ে বিপজ্জনক পরিস্থিতির অবসান ঘটায়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক