এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বিরিয়ানিতে ‘কাঁচা মাংস’, অভিযোগ গেল প্রশাসনে

Published on: August 26, 2022 । 7:40 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল:ঘাটালে বিরিয়ানিতে আসেদ্ধ কাঁচা মাংস। সেই বিরিয়ানি খেতে গিয়ে বমি [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] করার উপক্রম। ঘাটালের এক রেস্তোরাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল ঘাটাল আদালতের কর্মী ও আইনজীবীরা।
সম্প্রতি ঘাটাল আদালতের কর্মী ও আইনজীবীরা তাঁদের একটি অনুষ্ঠানের খাবার হিসেবে ঘাটাল পোস্ট অফিস চকের একটি রেস্টুরেন্টের কাছ থেকে ৭০ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেন। সেই বিরিয়ানি প্যাকেট খুলে মাংসে কামড় দিতেই দেখা যায় মাংসের মধ্যে কাঁচা রক্ত। এক জনের নয় অধিকাংশ প্যাকেটেই ভালো করে সেদ্ধ না হওয়া মাংস পড়েছিল। যার ফলেই মাংসের মধ্যে কাঁচা রক্ত দেখা গিয়েছিল।
তবে ঘটনাটি স্বীকার করেছে ওই রেস্টুরেন্টের ম্যানেজার। তিনি বলেন, মাংসের বড় পিস থাকার জন্য এরকম একটা ঘটনা হয়েগিয়েছিল। দ্বিতীয়বার আর হবে না।
পরিতৃপ্তি করে খাবার জন্যই ভোজন রসিক মানুষ বাড়ির বাইরে রেস্টুরেন্টে খেতে যান। ঘাটাল শহরের ঝাঁ চকচকে রেস্টুরেন্টের রান্না ঘরের নির্ভরযোগ্যতা এবং পরিচ্ছন্নতা নিয়ে বার বারই প্রশ্ন ও বিতর্ক ওঠে। কিন্তু অভিযোগ রেস্টুরেন্টের অধিক মুনাফার জন্য তারা স্বাস্থ্যবিধি মেনে রান্না করেন না। বেশিরভাগ সময় পচা, বাসি খাবার ক্রেতাদের দিয়ে দেন। সে অর্থে প্রতিবাদও হয় না।
কিন্তু আদালতের কর্মীরা বিরিয়ানিতে কাঁচা মাংসের বিষয়টি ধামা চাপা দেননি। বিরিয়ানির সঙ্গে আসেদ্ধ কাঁচা মাংসের বিষয়টি মহকুমা খাদ্য ও সুরক্ষা বিভাগ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আকারে জানিয়েছেন তাঁরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ