এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুর্ঘটনা এড়াতে মহকুমাশাসকের তৎপরতায় মেরামত হল বিদ্যাসাগর সেতুর ফুটপাত

Published on: September 8, 2022 । 11:49 AM

সৌমেন মিশ্র,ঘাটাল:স্থানীয়দের অভিযোগ ছিল ঘাটালে শিলবতী নদীর উপর বিদ্যাসাগর সেতুর উত্তর দিকে ফুটপাতে কংক্রিটের প্লেট এলোমেলোভাবে পড়ে। দিনে ও রাতের অন্ধকারে অনেকেই হোঁচট খাচ্ছেন। ৭ সেপ্টেম্বর বুধবার রাতে স্থানীয় সংবাদে খবরটি প্রকাশ পেতেই সেতুর ওই ফুটপাত সারানোয় হস্তক্ষেপ করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। আজ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাত সকালেই এলোমেলোভাবে পড়ে থাকা কংক্রিটের প্লেট সরিয়ে যথাযথভাবে পেতে দেওয়া হল। ঘাটালের মহকুমাশাসকের এমন তৎপরতায় আপ্লুত ঘাটালবাসী। ঘাটাল কুশপাতার বাসিন্দা পলাশ মান্না বলেন,ওই প্লেট সত্যিই খুব সমস্যার ছিল। ওই ব্রিজের ফুটপাত দিয়ে হাঁটার সময় অনেকেই হোঁচট খেয়ে পড়েছে। মহকুমাশাসক সুমনবাবু এমন অনেক ছোটো-ছোটো সমস্যাকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, আমরা কৃতজ্ঞ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি