এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মঞ্চ থেকে দেওয়া এক ঘেঁয়েমি বক্তৃতা কার শুনতে ভালো লাগে?

Published on: September 12, 2022 । 7:28 AM

স্থানীয় সংবাদ: সময় বদলেছে, বদলেছে মানুষের রুচি। মানুষের হাতে খুব একটা সময় নেই অকারণে গ্যাঁট হয়ে বসে থাকার। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুতে বদল এলেও বদল আসেনি কোনও সামাজিক অনুষ্ঠানে সম্মানীয় অতিথিদের বক্তৃতার ক্ষেত্রে। এক একজন যে কতবড় বলিয়ে কইয়ে, সেটা প্রমাণ করার বিষয়েই মগ্ন থাকেন তাঁরা। এবং এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার মানসিকতাও তাঁদের নেই। বক্তব্যের প্রথম ৩০ সেকেন্ডে যেখানে মানুষের মনোযোগ আকর্ষণ করে নিতে হয়, সেক্ষেত্রে ঘাটাল মহকুমায় এমন বক্তৃতা চলে, যেখানে প্রথম ৫ মিনিট ধরে মঞ্চে ডাইনে বাঁয়ে কে কোথায় বসে আছে তার লিষ্ট ধরে ধরে নমোতুষ্টি এবং পদতুষ্টি আর উপযুক্ত সম্ভাষণ করতে করতেই সময় চলে যায় মিনিট পাঁচেক। আর তারপর শুরু হয় কে কত বড় বলিয়ে কইয়ে তার প্রতিযোগিতা। এমনও দেখতে হয়, বক্তৃতার চোটে মুখের দু সাইড থেকে ফেনা বেরিয়ে আসছে, সেই ফেনা মুছে আবার চলছে বক্তৃতা। থামবার নাম নেই। এদিকে দর্শকআসনে যাঁরা বসে থাকতে বাধ্য হন, তাঁরা যে কতখানি বিরক্তিকর অবস্থায় থাকেন, সেই সামান্য বোধটুকু যদি অতিথিদের মধ্যে থাকত, তাহলে তাঁরা দু মিনিটে বক্তব্য শেষ করতেন। একটা মঞ্চে যদি ১০ জন অতিথি থাকেন, তাহলে অন্তত, আড়াই ঘন্টার বোরিং সময় কাটাতে হয়। অতিথিদের না হয় চেতনা নেই, চেতনা কি উদ্যোক্তাদের মধ্যেও নেই। তাঁরা কি বক্তৃতার সময়সীমা দু মিনিটের মধ্যে বেঁধে দিতে পারেন না?
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক