এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

২৬ জানুয়ারি উপলক্ষে নানান প্রতিযোগিতা, ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে

Published on: December 8, 2022 । 12:25 PM

৭৪ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে নিন্মলিখিত প্রতিযোগিতাগুলি আয়োজিত হবেঃ— [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
প্রবন্ধ প্রতিযোগিতা: ‘স্বাধীনতা সংগ্রামে ঘাটাল’ বিষয়ে অনধিক ১২০০ শব্দের মধ্যে প্রবন্ধ লিখে তা স্ক্যান করে বা ডিটিপি করে ই-মেলের মাধ্যমে পাঠাতে হবে ২০  জানুয়ারি ২০২৩ এর মধ্যে। মেল আইডি – [email protected] প্রতিযোগিতাটি সর্বসাধারণের জন্য।
ফটোগ্রাফি প্রতিযোগিতা:  ছবির বিষয় ঘাটালের লোকসংস্কৃতি ও পুরাতত্ব, ক্যামেরা বা মোবাইলে এই উল্লেখিত বিষয় বস্তুর উপর ছবি তুলে তা .jpeg ফরম্যাটে [email protected] মেল আইডিতে ২০ জানুয়ারি ২০২৩ এর মধ্যে ই-মেল করে পাঠাতে হবে। প্রতিযোগিতাটি সর্বসাধারণের জন্য।
স্বাধীনতা সংগ্রামী সাজো প্রতিযোগিতা: ১৫ বছরের নীচে ছাত্রছাত্রীদের জন্য এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ২৬  জানুয়ারি,২০২৩। নাম নথিভূক্ত করতে [email protected] মেল আইডিতে ২০ শে জানুয়ারি ২০২৩ এর মধ্যে ই-মেল করে আবেদন করতে হবে।
অঙ্কন প্রতিযোগিতা:  ‘স্বাধীনতার ৭৫ বছর’ – এই বিষয়ের ছবি এঁকে তার ফটো তুলে বা স্ক্যান করে ই-মেল করে পাঠাবেন। এই প্রতিযোগিতাটি সর্বসাধারণের জন্য। মেল আইডি – [email protected]
এছাড়া সরকারী বিভিন্ন প্রকল্পের কাজের বিচারে ব্লক, মিউনিসিপ্যালিটি ও পঞ্চায়েতগুলিকে পুরস্কৃত করা হবে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক