এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের কলোড়াতে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

Published on: February 5, 2023 । 6:35 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার কলোড়ায় পথ দুর্ঘটনা, মৃত্যু হল এক বাইক চালকের। দাসপুর পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃত ওই বাইক চালকের নাম কৌশিক মণ্ডল (২৫)। ওই গ্রামেরই বাসিন্দা দুর্গাপদ মণ্ডলের পুত্র এই কৌশিক গ্রামের কলোড়া মিতালি সংঘের সদস্য। শনিবার রাতে সংঘের তরফে কলোড়া মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেই সময় বাইকে করে কোনও কাজে যাবার সময় ঘাটাল-পাঁশকুড়া সড়কের কলোড়া মোড়ে কোনও তেলের ট্যাঙ্কার কৌশিককে ধাক্কা দিয়ে পালায়। রাস্তার মধ্যেই পড়ে থাকে কৌশিকের নিথর দেহ। পরে রাত প্রায় ১০টা নাগাদ রাতে টহলরত দাসপুর পুলিশের মোবাইল ভ্যান কৌশিককে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাাঁক মৃত বলে ঘোষণা করেন। ক্লাবের সদস্যের এমন অকাল প্রয়াণে ক্লাবের সমস্ত অনুষ্ঠান সাথে সাথে বাতিল হয়। শোকের ছায়া এখন সারা গ্রামে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক