এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরি, প্রকল্পের উদ্বোধন হল কামদেবপুরে

Published on: April 28, 2023 । 9:13 AM

দিব্যেন্দু জানা, স্থানীয় সংবাদ,ঘাটাল: কঠিন বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরি ব্যবস্থাপনার উদ্বোধন হল। গ্রামীণ এলাকার বর্জ্য পদার্থ সংগ্রহকারী বিশেষ গাড়ির উদ্বোধন হল ঘাটালের কামদেবপুরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি উৎপলকুমার ঘোষ, ঘাটালের বিডিও সঞ্জীব দাস, জয়েন্টে বিডিও সুমন্ত পাঁজা, সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিভিন্ন ব্যক্তিত্বরা। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পৌঁছে যাবে এই গাড়ি। পরিবেশ স্বচ্ছ এবং দূষণমুক্ত রাখতে এমন উদ্যোগ বলে জানা যাচ্ছে। পচনশীল, অপচনশীল বর্জ্য পদার্থ সংগ্রহ করে বিশেষ উপায়ে জৈব সার প্রস্তুত করার কাজে লাগানোর লক্ষ্যেই এই ব্যবস্থা। অনুষ্ঠানের শেষে এলাকার স্থানীয় মানুষদের হাতে দু’টি করে বালতি তুলে দেওয়া হয়। যার মধ্যে একটিতে পচনশীল এবং অন্যটিতে অপচনশীল বর্জ্য পদার্থ ফেলত হবে। বর্জ্য পদার্থ সংগ্ৰহ করতে ওই গাড়ি পৌঁছে যাবে পাড়ায় পাড়ায়। সংগ্ৰহ বর্জ্য পদার্থ থেকেই তৈরি করা হবে জৈব সার। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক