এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

প্রাথমিক বিদ্যালয়ে মনীষীদের মূর্তি উন্মোচন

Published on: May 21, 2023 । 5:44 PM

সোমেশ চক্রবতী, স্থানীয় সংবাদ, ঘাটাল: শনিবার ঘাটাল ব্লকের শীলারাজনগর প্রাথমিক বিদ‍্যালয়ে মহামানব চার মনীষীর মূর্তি উন্মোচন হল। সকালে বিদ‍্যালয়ের পড়ুয়া, গ্রামবাসীদের প্রভাতফেরী, পরে এক অনুষ্ঠানের মাধ‍্যমে ঘাটাল পশ্চিম চক্রের ওই প্রাথমিক বিদ‍্যালয়ে বিদ‍্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ ও নেতাজির মূর্তি উন্মোচন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক অতনু পাল বলেন, মূর্তিগুলি তৈরি করতে প্রায় এক লক্ষ ২০ হাজার টাকা খরচ পড়েছে। সমূহ খরচ প্রদান করেন গ্রামের শিক্ষানুরাগীরা। ওই গ্রামের ভূমিপুত্র তথা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাজির উদ্যোগে  আজকে ওই চার মনীষীর মূর্তি বসানো হয়েছে বলে স্কুল সূত্রে জানানো হয়েছে।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজিত মাইতি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটালের বিডিও সঞ্জীব দাস, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্না, ঘাটাল পঞ্চায়েত সহকারি সভাপতি, ঘা্টাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর প্রমুখ। সকলেই মহানমানুষদের উপদেশাবলী, জীবনে চলার পথে পাথেয় হিসাবে গ্রহণ করা, পরিচর্যা, শ্রদ্ধা নিবেদনের কথা বলেন। এমনকি পড়ুয়াদের এনাদের জীবনকাহিনী পঠনপাঠনের সময় তুলে ধরবার জন‍্য বক্তব্য রাখেন। সবমিলিয়ে আজকের অনুষ্ঠানে কচি কিশলয়দের, অভিভাবক, গ্রামের অধিবাসী সহ শিক্ষানুরাগী, শিক্ষা হিতৈষী ব‍্যক্তিদের উপস্থিতিতে প্রবল উৎসাহ উদ্দীপনা। পরে সরকারীভাবে ওই গ্রামে দুর্গা পাকা ঘাটের উদ্বোধন হয়। ওই স্কুলের তিন সহকারী শিক্ষক সঞ্জয় ঢল, সুনীত সাহা এবং সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের স্কুলে মনীষীদের মূর্তি ছিল না। সর্বস্তরের মানুষে উদ্যোগে এই মূর্তিগুলি প্রতিস্থাপিত হওয়ায় আগামী দিন পড়ুয়াদের সামনে মনীষীদের জীবন ইতিহাস ব্যাখ্যা করতে সুবিধে হবে। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক