এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

লরির ধাক্কায় গুরুতর জখম সাইকেল আরোহী, হাতের ওপর দিয়ে লরির চাকা চলে গেল

Published on: December 15, 2023 । 11:56 AM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর(Daspur) থানার হরিরামপুরে সাইকেলকে লরির ধাক্কা।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ভয়াবহ এই পথ দুর্ঘটনার(Accident) কবলে ওই সাইকেল চালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে হাসপাতালে(Hospital)। আজ শুক্রবার বেলা প্রায় সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনা। সামনে থেকে আসা এক লরির ধাক্কা সাইকেল চালককে। তাতেই সাইকেল চালকের ডান হাতের উপর দিয়ে চলে যায় ওই লরির চাকা। গুরুতর এবং আশঙ্কাজনক অবস্থায় ওই সাইকেল চালককে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। অন্যদিকে ওই লরিকে ধরে দাসপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ(Police) এসে ওই লরি ও তার চালককে(Driver) আটক করে নিয়ে যায় দাসপুর থানায়। জানা গেছে ওই সাইকেল চালকের নাম বাসুদেব দাস বয়স প্রায় ৬০ বৎসর। বাড়ি দাসপুর থানার হরিরামপুরেই(Harirampur)। বাসুদেববাবু সাইকেলে চড়ে হরিরামপুর বাজারেই(market) এসেছিলেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।