এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নবম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক পরিণতি

Published on: February 24, 2026 । 10:05 AM

মন্দিরা মাজি ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: এই সবে অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে উঠেছে। বয়স ১৪ বছর। এমনই এক স্কুল ছাত্রী নিজেকে শেষ করে দিল। ওই ছাত্রীর নাম দিশা পালধী। ঘাটাল থানার দন্দীপুরে বাড়ি। সে দন্দীপুর মন্মথ হাজরা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ২৩ ফেব্রুয়ারি রাতে সে নিজের শোবার রুমেই তার ঝু/ল/ন্ত দে/হ উদ্ধার হয়। পুলিশ প্রাথমিক ভাবে এটিকে আ/ত্ম/হ/ত্যা বলেই অনুমান করছে।
দিশার সহপাঠীদের কাছ থেকে জানা গিয়েছে, দিশা বেশ কয়েক মাস ধরেই এক কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সোমবারও সেই কিশোরের সঙ্গে তার দেখা হওয়ার সময় ঝামেলে হয়েছিল। সেই ঘটনা দিশা বান্ধবীদের সঙ্গেও শেয়ার করে। তারপরই সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একটি সূত্র মারফৎ দাবি করা হয়েছে, দিশা রাতে ওই কাজ করার সময় নিজের মোবাইল ফোনে পুরো দৃশ্য রেকর্ডিং চালিয়ে রাখে। দিশার স্কুলের প্রধান শিক্ষক শৈবাল ঘোষ বলেন, ‘মঙ্গলবার সকালেই ওই মর্মান্তিক ঘটনাটি শুনেছি। আমি আজই ওদের বাড়ি যাব। এদিকে পুলিশ সোমবার রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।’

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015