এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সম্প্রীতির দোল উৎসব হল চন্দ্রকোণায়

Published on: March 4, 2026 । 9:26 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ৪ মার্চ চন্দ্রকোণার আমডাংরায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের হলে স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সম্পাদক তথা আইন বিভাগের ছাত্র সৌরভ ঘোষের উদ্যোগে অনুষ্ঠিত হল সম্প্রীতি দোলযাত্রা ও বসন্ত উৎসব। শীতের জীর্ণতাকে পিছনে ফেলে প্রকৃতির মতই আমাদের জীবনও রঙিন হয়ে ওঠে। তাই রং আবির ও আনন্দের দোল উৎসব ও সম্প্রীতির দোলযাত্রা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে চলার বার্তা দেয়। ধর্ম নিরেপেক্ষতা ও সহিষ্ণুতা সমাজের মূল মন্ত্র। অনুষ্ঠানে উপস্থিত শিখ, হিন্দু, মুসলিম, খ্রীষ্টান সব সম্প্রদায়ের মহিলা-পুরুষ একসঙ্গে দোলযাত্রা ও বসন্ত উৎসবে পরস্পর পরস্পরকে আবির ও রং মাখিয়ে গান-বাজনার মধ্য দিয়ে আনন্দে মেতে উঠে। মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ, চন্দ্রকোণার রামগড়ের গুরুনানক আশ্রমের পুজারি শতনাম সিং এবং স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে আইনজীবী বলেন, বৈচিত্রের মাঝে মহামিলনের উৎসব সমাজকে সম্প্রীতির বার্তা বহন করবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177