নিজস্ব সংবাদদাতা:মহকুমার উচ্চশিক্ষার প্রশাসনে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ঘাটালের মহকুমাশাসক অনন্য জানা। এবার তিনি ঘাটাল মহকুমার চারটি কলেজের পাশাপাশি কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়েরও অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ পেলেন। ফলে তাঁর অধীনে মোট পাঁচটি কলেজের প্রশাসনিক দায়িত্ব থাকবে।এই সিদ্ধান্তের ফলে কলেজগুলির প্রশাসনিক কাজ আরও দ্রুত ও স্বচ্ছ হবে , বিভিন্ন সমস্যা সমাধানে গতি আসবে এবং পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে—এমনটাই প্রত্যাশা শিক্ষক-শিক্ষাকর্মী, পড়ুয়া ও অভিভাবকদের।উচ্চশিক্ষার পরিকাঠামোকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। নতুন এই দায়িত্বে মহকুমাশাসক অনন্য জানার নেতৃত্বে পাঁচটি কলেজের সার্বিক উন্নয়ন আরও এগিয়ে যাবে বলেই আশা মহকুমাবাসীর।
দায়িত্ব বাড়ল ঘাটালের মহকুমাশাসকের
Published on: July 30, 2026 । 2:52 PM




