এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সোনা কেনার নাম করে কানের দুল চুরি! দাসপুরের সিঙ্গাঘাই এ দোকানে চাঞ্চল্য, আটক ২ মহিলা

Published on: September 2, 2026 । 8:42 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ,ঘাটাল:দাসপুর থানার সিঙ্গাঘাই বাজারে সোনা কিনতে এসে চুরি করে পালানোর অভিযোগ। ঘটনাকে ঘিরে বুধবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়ায় সিংহাঘাই বাজারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ চার মহিলা সিংহাঘাই বাজারের বাবা লোকনাথ জুয়েলার্স-এ সোনা কিনতে যান। দোকানের মালিক রাজু মণ্ডল তাঁদের দেখানোর জন্য একাধিক কানের দুল বের করে দেন। পছন্দ করার সময় সুযোগ বুঝে একটি কানের দুল লুকিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, এরপর ওই চার মহিলার মধ্যে দু’জন কানের দুলটি নিয়ে দোকান থেকে বেরিয়ে পালিয়ে যায়। বাকি দু’জনকে স্থানীয়রা ধরে ফেলেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে নাড়াজোল পুলিশ ক্যাম্পের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। পরে দাসপুর থানার পুলিশ এসে আটক দুই মহিলাকে থানায় নিয়ে যায়। আটক দু’জনের মধ্যে একজনের নাম শুভরানী মাল, বাড়ি দাসপুরের সুপা গ্রামে। অন্যজন গীতা পলমাল, তাঁর বাড়ি চন্দ্রকোণা থানার পলেসা এলাকায়। বাকি দুই মহিলার পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের সঙ্গে নিয়ে যাওয়া সোনার কানের দুলেরও সন্ধান মেলেনি। দোকান মালিকের দাবি, চুরি যাওয়া কানের দুলটির ওজন প্রায় ২ গ্রাম। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।