এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সাগরপুর প্রাথমিক স্কুলের মুকুটে নয়া পালক, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পাচ্ছেন বিশ্বজিৎবাবু

Published on: September 3, 2026 । 9:01 AM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের সাগরপুর বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের টিআইসি বিশ্বজিৎ দিগপতি এবার ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান-২০২৬’ পাচ্ছেন। আগামী ৫ সেপ্টেম্বর কলকাতার নিউটাউন কনভেনশন সেন্টারের অ্যাকশন এরিয়ায় তাঁকে ওই সম্মাননা প্রদান করা হবে। এই খবর পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ঘাটাল মহকুমার বাসিন্দারা।
বিশ্বজিৎবাবুর বাড়ি দাসপুরগঞ্জে। বাবা নারায়ণচন্দ্র দিগপতি দাসপুর-২ ব্লকের গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বিশ্বজিৎবাবু ২০০২ সাল থেকে শিক্ষকতা শুরু করেন। ২০০৪ সাল থেকে তিনি সাগরপুর বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন। ওই স্কুলে বর্তমান পড়ুয়ার সংখ্যা ২৮৮ জন, যা ঘাটাল মহকুমার অনেক হাইস্কুলের ছাত্রছাত্রীর সংখ্যার চেয়েও বেশি। তিনজন শিক্ষিকা সহ ওই স্কুলে মোট ১০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। স্কুলের পঠনপাঠনের মানও খুব ভালো বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। অভিভাবকদের মতে, যোগ্য ব্যক্তিকেই এই পুরস্কার দেওয়া হচ্ছে।
‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ কর্তৃক প্রবর্তিত একটি নতুন পুরস্কার, যা রাজ্যের কৃতী শিক্ষকদের অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়। পূর্বে এই সম্মান ‘শিক্ষারত্ন’ নামে দেওয়া হতো, তবে ২০২৬ সাল থেকে এর নাম পরিবর্তন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মরণে ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ করা হয়েছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।