বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: কাপড় তুলে ঝগড়া—এমন কথা আমরা কথ্য প্রবাদে শুনেছি। কিন্তু বাস্তবে এমন দৃশ্য দেখার দুর্ভাগ্য বোধহয় কারও হয়নি। বুধবার এমনই একটি দৃশ্য প্রত্যক্ষ করলেন দাসপুর থানার বেনাই গ্রামের বাসিন্দারা।পারিবারিক বিবাদকে কেন্দ্র করে জেঠিমার বাড়িতে উলঙ্গ হয়ে ঢুকে পড়লো ভাইপো। লুঙ্গি তুলে অশ্লীল অঙ্গভঙ্গি পাশাপাশি গালিগালাজ চলল দীর্ঘক্ষন। ঘটনা ওই পাড়ার বাসিন্দা বৃদ্ধা শেফালী ঘোষের অভিযোগ বিনা কারণে বেশ কয়েকদিন আগে তাঁর জায়ের ছেলে অর্থাৎ দেওরপো তাদের গালিগালাজ শুরু করে, তার প্রতিবাদ করলে সেই সময় তাদের কাটারি নিয়ে মারতে আসে। সেই ঘটনার বিষয়ে দাসপুর থানায় জানানো হলে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে সে আবার ছাড়া পায়। প্রভাব খাটিয়ে মামলা ঘোরানোর চেষ্টা করে। তবে বুধবার বাড়ির এক বাথরুমে পায়খানায় জল ঢালাকে কেন্দ্র করে বৃদ্ধা শেফালী ঘোষকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে ভাইপো বিকাশ ঘোষ। তার প্রতিবাদ করতেই একেবারে লুঙ্গি তুলে বাড়ির মধ্যে ঢুকে যায় ভাইপো। শেফালী দেবীর বাড়িতে রয়েছে তাঁর নাতনি ও অন্নান্যরা তাদেরো গালিগালাজ করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, সন্ধ্যার পর স্থানীয় সংবাদের নিউজ পোর্টালে খবরটি দেখার পর তারা আইনি প্রক্রিয়া শুরু করেছে।
কাপড় তুলে ঝগড়া! জেঠিমার বাড়িতে উলঙ্গ হয়ে ঢোকার অভিযোগ ভাসুরপোর বিরুদ্ধে







