এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে কথাশিল্পী শরৎচন্দ্রের ১৫১তম জন্মদিন পালন

Published on: September 19, 2026 । 5:59 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫১তম জন্মদিন উদযাপন করল সারা বাংলা শরৎ সার্ধশত জন্মবর্ষ উদযাপন কমিটির ঘাটাল শাখা। ১৮ সেপ্টেম্বর সকালে ঘাটাল কলেজ মোড় বাসস্টপে শরৎচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মাল্যদান করেন কমিটির সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী রজত কুমার পাঞ্জা, সমাজসেবী মাণিকচন্দ্র দাস, কমিটির যুগ্ম সম্পাদক হেমন্ত সী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস মাইতি প্রমুখ।

এনিয়ে ওইদিন দুপুরে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে চিত্রাঙ্কন, প্রবন্ধ রচনা ও উদ্ধৃতি লিখন প্রতিযোগিতা হয়। বিভিন্ন বিভাগে মোট পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এছাড়াও আলোচনা, গান, আবৃত্তি সহযোগে একটি মনোজ্ঞ অনুষ্ঠান হয়। আলোচনার বিষয় ছিল ‘শতবর্ষের আলোয় শরৎচন্দ্রের পথের দাবী’। আলোচনা করেন সাপ্তাহিক পত্রিকা বিপ্লবী জনমতের অন্যতম সম্পাদকমণ্ডলীর সদস্য প্রদীপ দাস। তিনি পথেরদাবী’র মুখ্য চরিত্র সব্যসাচীর নানা দিক ও বর্তমান সময়েও তাঁর ও পথেরদাবী’র উপন্যাসের নানা দিকের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এছাড়াও শরৎচন্দ্রের মানবতাবাদী মূল্যবোধের বিভিন্ন দিক আলোচনা করেন।

কমিটির যুগ্ম সম্পাদক তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিদুষী মান্না বলেন, শরৎচন্দ্রের সার্ধশত জন্মবর্ষে বর্ষব্যাপী আলোচনা সভা, অনুষ্ঠান ইত্যাদি করেছি। আরও কিছু কাজ যা করতে পারিনি তাই আগামী একবছর ধরে করব।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177