এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

হাওড়া-চন্দ্রকোণা বাস দুর্ঘটনার কবলে

Published on: September 23, 2026 । 8:17 PM

রবীন্দ্রনাথ কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: হাওড়া থেকে ঘাটাল হয়ে চন্দ্রকোণা গামী একটি বাস আজ বুধবার সকালের দিকে হাওড়ার কুলগাছিয়ার রিলায়েন্স পেট্রোল পাম্পের কাছে ট্রেলারের পেছনে ধাক্কা মারে। ফলে বাসটির এভাবেই দুমড়ে-মুচড়ে যায়। বেশ কয়েকজন যাত্রী জখম হন। তাঁদের মধ্যে বাসের প্রথমের সিটে যিনি বসেছিলেন তাঁর দুটি পা’ই মারাত্মকভাবে জখম হয়েছে। তাঁকে উলুবেড়িয়া হাসপাতাল থেকে কলকাতার রেফার করা হয়েছে বলে বাস মালিক সূত্রে জানা গিয়েছে। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি ট্রেলাটের একে বারে পেছনেই ছিল। ট্রেলারটি হঠাৎ করে ব্রেক কষতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পেছনে ধাক্কা মারার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।