এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

Published on: September 28, 2026 । 10:32 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: আগামী ৪ অক্টোবর মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্কুল গেমস। স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া-র (SGFI) অধীনে এই প্রতিযোগিতায় দাসপুরের গৌরা সোনামুই কে.বি.এ. শিক্ষায়তন হাইস্কুলের দ্বাদশ শ্রেণির দুই ছাত্র অরূপ হাঁড়া ও কমল কৃষ্ণ মণ্ডল অংশ নিতে চলেছে। দুর্গাপুর গ্রামের বাসিন্দা অরূপ হাঁড়া হপ স্টেপ জাম্প (ট্রিপল জাম্প) ইভেন্টে এবং কমল কৃষ্ণ মণ্ডল পাঁচ হাজার মিটার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ব্লক ও মহকুমা স্তর পেরিয়ে জেলাস্তরে সাফল্যের পর তারা জাতীয় স্তরে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। দুই কৃতী ক্রীড়াবিদকে ঘিরে দাসপুরে তৈরি হয়েছে উৎসাহের আবহ। তাদের সাফল্য কামনা করছেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসী।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177