এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

টোটো চালকদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য পা ভাঙলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর, জখম ৬

Published on: October 12, 2026 । 8:22 PM

শ্রীকান্ত ভুঁইয়া ও ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে টোটো উল্টে আহত হল দাসপুরের নবীন মানুয়া হাইস্কুলের ৬ জন পরীক্ষার্থী। তারমধ্যে এক ছাত্রীর পা ভাঙলো। ওই ছাত্রীর নাম অঙ্কিতা মান্না। বাড়ি দাসপুরের সীতাপুর গ্রামে। আজ ১২ অক্টোবর ঘটনাটি ঘটেছে দাসপুর থানার আজুড়িয়া ডাকবাংলো সংলগ্ন এলাকায়। পরীক্ষার সেন্টার পড়েছিল সোনাখালি হাইস্কুলে। পরীক্ষা দিয়ে ফেরার পথেই ওই দুঘর্টনা। ঘটনার পর দাসপুর থানার সিভিক ভলান্টিয়াররা গিয়ে আহত ছাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য সোনাখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বারে বারে কেন টোটো উল্টে ছাত্রীদের জখম হতে হচ্ছে এনিয়ে টোটো চালকদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।