এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পুলিশের তৎপরতায় হুগলির বলাগড় থেকে উদ্ধার চাঁইপাটের অপহৃত নাবালিকা

Published on: October 28, 2026 । 1:22 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল:ভিলেজ পুলিশ সহ দাসপুর থানা ও জেলা পুলিশের বড় সাফল্য। অপরাধীদের পরিকল্পনা বানচাল করে চাঁইপাটের অপহৃত নাবালিকাকে উদ্ধার করল।জানা যায় কোলাঘাটের এক মেয়ের সাথে সামাজিক মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল ওই নাবালিকার। অষ্টমীর দিন সকালে তার বাড়িতে পুষ্পাঞ্জলি দেবার আমন্ত্রণ জানায় সেই বান্ধবী। চাঁইপাট থেকে ওই সোশ্যাল মিডিয়া বান্ধবীর সাথেই তার বাড়িতে যাবার কথা ছিল নাবালিকার।পরে কোলাঘাটের সেই বান্ধবী জানায় তার এক দাদা তাকে আনতে চাঁইপাটে গেছে।বান্ধবীর দাদা পরিচয়ে সেই অপরিচিত যুবকের বাইকে চেপেই দাসপুরের চাঁইপাট এলাকা থেকে কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দেয় সেই কিশোরী। পুলিশ সূত্রে জানা যায় যাবার পথে ওই কিশোরীর ব্যবহৃত মোবাইল ফোনটি রূপনারায়ণ নদের জলে ফেলে দেয় সেই যুবক,তারপর তাকে বাইকে চাপিয়েই নানা অজুহাতে এক প্রকার অপহরণ করেই হুগলীর বলাগড় থানা এলাকার একটি বাড়িতে আটকে রাখা হয়। নাবালিকার বাড়ির লোক তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ জানায়। খুবই অল্প সময়ে তৎপরতার সাথে চাঁইপাটের ভিলেজ পুলিশ সেখ নাসিম আলী অন্যান্য এলাকার ভিলেজ পুলিশের সাহায্য নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়।টানা কয়েকদিনের তল্লাশির পর অবশেষে ওই যুবকের মোবাইল লোকেশন ট্রাক করে ২৬ অক্টোবর বিকালে নাবালিকাকে উদ্ধার করে দাসপুর থানার পুলিশ ও ভিলেজ পুলিশ ।পরে দাসপুর থানার দায়িত্বে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত অবস্থায় বাড়ির লোকের কাছে পৌঁছে দেওয়া ঐ অপহৃত নাবালিকাকে। এই ঘটনায় দাসপুর পুলিশের বক্তব্য,নাবালিকাদের নিরাপত্তা নিয়ে কোনওরকম আপস করা হবে না। এই ধরনের অপরাধ বরদাস্ত করা হবে না। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এই
ঘটনার নেপথ্যে জেলা পুলিশের সহযোগিতা ছিল বলেও জানা গেছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।