এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ফর্ম জমা করলে দিতে হবে রিসিভ কপি, দাবী তুলে ডেপুটেশান দিল বিজেপি

Published on: September 4, 2018 । 11:20 PM

নিজেস্ব প্রতিনিধি:দাসপুর-২ ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ পক্রিয়া শুরু হয়েছে৷ বিজ্ঞপ্তি দিয়ে ফর্ম জমা করার আহ্বান জানানো হয়েছে চাকুরী প্রার্থীদের৷ এর মধ্যেই দুর্নীতির গন্ধ পাচ্ছে বিজেপি দল৷ অভিযোগ ফর্ম জমা করার পরে কর্মপ্রার্থীদের ফর্মের রিসিভ কপি দেওয়া হচ্ছে না৷ ফলে পরবর্তী ক্ষেত্রে পক্রিয়াটি অস্বচ্ছতার আশঙ্কা করছেন বিজেপি নেতারা৷ বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক কালীপদ সেনগুপ্ত বলেন, রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় মাটির খেলা চলছে৷ নানান টাল বাহানায় নিয়োগ থমকে দিচ্ছে সরকার৷ আজ স্বচ্ছতার সাথে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশান জমা দিয়েছি৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে