এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার মাংরুল হাইস্কুলে পরীক্ষার খাতা না দেখেই ডাস্টবিনে ফেলে দেওয়া হল

Published on: June 14, 2019 । 6:10 PM

নিজস্ব সংবাদদাতা: পড়ুয়ারা কষ্ট করে পরীক্ষা দিল। সেই খাতা না-দেখেই শিক্ষক-শিক্ষিকারা আবর্জনার স্তূপে ফেলে দিলেন। এমনই ঘটনা ঘটেছে চন্দ্রকোণা-১ ব্লকের মাংরুল বিশ্বেশ্বর হাইস্কুলে। ফলে আজ ১৪ জুন স্কুলে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা।


https://www.youtube.com/watch?v=P_oannOoVAo&feature=youtu.be


স্কুল সূত্রে জানা যায়, ২০১৮ সালের নভেম্বর মাসে ওই স্কুলের একাদশ শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষা হয়। ওই পরীক্ষার ইংরেজি খাতা দেখার দায়িত্বে ছিলেন তাপসী বন্দ্যোপাধ্যায় আর ভূগোলের দেখার কথা ছিল প্রকাশ ঘোষালের। ওই দুজনেই তাঁদের নিজে নিজের দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ। না-দেখা খাতা ১২ জুন স্কুলেরই আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল।

পারিবারিক সমস্যা হতেই পারে। শিক্ষক-শিক্ষিকারা স্কুলে চাকরি করেন। তাঁদের মহান দায়বদ্ধতা রয়েছে। অভিভাবকদের প্রশ্ন, স্কুলে যোগদান করার পরও কি সেই খাতা দেখা হয়েছে কিনা তার খোঁজ নিতে পারতেন না তাঁরা। খাতা দেখার ইচ্ছে ছিল না বলেই ওই শিক্ষক ও শিক্ষিকা বিষয়টি নিয়ে আর খোঁজ নেননি।
বিস্তারিও খবর ওই ভিডিওটিতে পাওয়া যাবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক