এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল: ‘খুনিদের’ গ্রেপ্তারের দাবিতে রাধানগরে পথ অবরোধ

Published on: June 22, 2019 । 8:23 PM

রবীন্দ্র কর্মকার: আজ ২২ জুন সকালে ঘাটাল রাধানগর বাঙালিতলার একটি পুকুর পাড় উদ্ধার হওয়া যুবকটিকে কি সত্যিই খুন করা হয়েছে? বিজেপির পক্ষ থেকে ওই মৃত্যুকে খুনের দাবি করেই আজ সন্ধ্যায় ঘাটাল-ক্ষীরপাই সড়ক পথ অবরোধ করা হয়। রাধানগর বাঙালি পাড়ায় মৃতদেহটিকে রাস্তায় রেখে বিজেপির নেতা ও কর্মীরা পথ অবরোধ করেন। বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ জানা বলেন,মৃত যুবক অজয় মাণ্ডি ওরফে কঙ্কা আমাদের দলীয় সমর্থক ছিলেন। তাঁকে শুক্রবার রাত্রে বাড়ি থেকে তৃণমূলের কর্মীরা তুলে নিয়ে গিয়েছিল। এদিন সকালে একটি পুকুরের পাড় থেকে তাঁর হাত-পা ভাঙা অবস্থায় ঝুলন্ত দেহ পাওয়া যায়। এথেকেই পরিষ্কার অজয়কে বিজেপি করার জন্য খুন করা হয়েছে। সেজন্যই  খুনীদের গ্রেপ্তারের দাবিতে এদিন পথ অবরোধ করি। যদিও তৃণমূল জানিয়েছে, ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বিজেপি রাজনীতি করার জন্য ওই সব করছে। প্রসঙ্গত, আজ সকালে রাধানগর বাঙালিপাড়ার ব্রজমোহন চক্রবর্তীর পুকুরের পাড় থেকে অজয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার শরীরের বহু জায়গায় রক্তের দাগ ছিল। ঘাটাল থানার পুলিস জানিয়েছে, এনিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ এলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন মিনিট দশেক অবরোধ চলে। বিজেপি নেতা রামকুমার দে বলেন,  পুলিশ দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নিই।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি