এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুর্ঘটনায় মৃত ঘাটাল এসডিও অফিসের কর্মী

Published on: March 29, 2021 । 11:19 PM

মন্দিরা মাজি: আজ ২৯ মার্চ রাত ১০ টা নাগাদ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের এক স্টাফের। ওই স্টাফের নাম দেবদীপ মুখোপাধ্যায়(৫২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ তিনি কুশপাতা বাসস্টপ থেকে স্কুটিতে করে তাঁর বাসা তথা এলডি ব্যাঙ্কের উল্টো দিকে আবাসনের দিকে ফিরছিলেন। কুশপাতার বাসস্টপের সামনে হাম্পে স্কুটিটি লেগে তিনি উল্টে যান। ফলে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁকে সঙ্গে সঙ্গে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই দুর্ঘটনার খবর পেয়েই ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, ঘাটাল মহকুমা শাসকের অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল সহ অন্যান্য আধিকারিক ও স্টাফেরা হাসপাতালে পৌঁছান। অর্জুনবাবু জানান, আগামী কাল ৩০ মার্চ মৃতদেহের ময়না তদন্ত করা হবে।
কুশপাতা বাসস্টপ সংলগ্ন ব্যবসায়ীদের অভিযোগ, ওখানে যে হাম্পগুলি রয়েছে সেখানে কোনও চিহ্ন নেই। ফলে হাম্পগুলি বোঝা যায় না। সেজন্যই ওই দুর্ঘটনা ঘটেছে।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।