এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মর্মান্তিক পথ দুর্ঘটনা: লরির মধ্যে ঢুকে গেল পিক-আপ ভ্যান

Published on: December 24, 2023 । 1:43 PM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল:রাতের ঘাটাল পাঁশকুড়া সড়ক আর রাতেও এই সড়কে ভয়াবহ এবং মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনা গ্রস্থ পিক আপ ভ্যানের চালকের আসনে আটকে থাকা চালককে দাসপুর থানার পুলিশ উদ্ধার করতে সক্ষম হলেও শেষ রক্ষা হল না। জীবনের গতি স্তব্ধ হল চালকের। জানা যাচ্ছে শনিবারের গভীর রাতে ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার চাঁদপুরে মাল বোঝাই লরি ও পিক আপ ভ্যানের মধ্যে মুখোমুখি ধাক্কা দুর্ঘটনার ভয়াবহতা আন্দাজ করেই সাথে সাথে ঘটনাস্থল থেকে সম্পট দেয় লরির চালক ও খালাসি। তবে তখনও দুমড়ে মুচড়ে যাওয়া পিক আপ ভ্যানের চালকের আসনে আটকা পড়ে চালক। রাতে টহল রত দাসপুর থানার পুলিশ দক্ষতার সাথে ওই চালককে উদ্ধার করে এবং দ্রুত হাসপাতালে পাঠায়। কিন্তু জানা যাচ্ছে স্তব্ধ হয়েছে ওই চালকের জীবনের গতি মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।