এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাই ঘুঘুডাঙ্গায় পথদুর্ঘটনা, আহত ৪

Published on: April 30, 2021 । 7:47 PM

তনুপ ঘোষ:ক্ষীরপাই ঘাটাল রাজ্য সড়কের ঘুঘুডাঙ্গাতে পথদুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। আজ ৩০ এপ্রিল শুক্রবার বিকেল পাঁচটা দশ নাগাদ ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের থেকে জানা গেছে, একটি ট্রাক্টর রাস্তার ধারে দাঁড়িয়ে ধান বোঝাই করছিল। সেই সময় ঘাটালের দিক থেকে আসা ভোজ্যতেল ভর্তি একটি লরি ট্রাক্টরটিকে পেছন থেকে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে লরিটি মাঠে উল্টে যায় এবং ট্রাক্টরটিরও সমস্ত ধান রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে যায়। ঘটনায় লরির ড্রাইভার,হেল্পার এবং ট্রাক্টরের ড্রাইভার ও আরও একজন মোট চারজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোণা থানার পুলিশ এসে পৌঁছায়। পুলিশ ওই চারজনকে উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে। •দুর্ঘটনার ভিডিও https://youtu.be/hfb7MlyEYkA
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক