এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

Published on: September 9, 2026 । 9:45 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরের নিজামপুরে বুধবার সাতসকালে ইঞ্জিন ট্রলির চালক বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন। কাঁসাই নদীর উপর জয় গঙ্গা দুর্গা কাঠের সেতু দিয়ে ইট বোঝাই একটি ইঞ্জিন ট্রলি পারাপারের সময় হঠাৎই ভেঙে বসে যায় সেতুর পাটাতন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রলি ও চালক।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ইট বোঝাই ইঞ্জিন ট্রলিটি সেতুর মুখে ওঠার পরই আচমকা সেতুর পাটাতনের একটি অংশ ভেঙে নিচের দিকে বসে যায়। পরিস্থিতি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কোনওরকমে ইঞ্জিন ট্রলিটিকে উদ্ধার করা সম্ভব হয়।তবে এই ঘটনার পর ফের সামনে এসেছে সেতুটির নিরাপত্তার প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, কাঠের এই সেতুর বিভিন্ন অংশের পাটাতন দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ও অকেজো অবস্থায় রয়েছে। ভারী যানবাহন চলাচল করলে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা তাঁদের।ঘটনার পর সেতুটির দ্রুত পরিদর্শন ও প্রয়োজনীয় মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে সেতু কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা, যাতে ভবিষ্যতে কোনও বড় দুর্ঘটনা না ঘটে। •ছবিটি প্রতীকী। খবরের ভিডিও নীচে দেওয়া হল।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।