এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মনশুকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু ২২ বছরের যুবকের, আহত আরও এক

Published on: October 18, 2026 । 12:26 PM

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল থানার মনশুকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোর ৩টা নাগাদ ঘাটাল মনশুকা থেকে ঘাটাল যাওয়ার পথে লোহারপুলের কাছে ডিভাইডারে ধাক্কা লাগে বাইকটির। ঘটনায় শ্রাবণ দোলুই (২২) নামে গঙ্গাপ্রসাদের এক যুবকের মৃত্যু হয়। বাইকে থাকা আরও এক যুবক আহত হয়েছেন। তাঁকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।