এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কের পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী

Published on: June 10, 2021 । 11:41 PM

শ্রীকান্ত ভুঁইয়া👆 ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:   আজ ১০ জুন রাত ১০টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কের গৌরা সোনামুই মধ্যস্থ দুর্গাপুর এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন।ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা গেছে এক বাইক আরোহী সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার মধ্যেই পড়ে যান এবং তাতেই গুরুতর জখম হন। অপরদিকে সাইকেল-আরোহী রাস্তার সাইডে গিয়ে ছিটকে পড়লে দুর্ঘটনা থেকে রক্ষা পায় । ঘটনার সাথে সাথে স্থানীয়রা আহত ওই বাইক চালককে প্রাথমিক চিকিৎসা করে   পুলিশকে খবর দেন। ,রানিং ডিউটিতে থাকা দাসপুর থানার পুলিশ আহত ওই বাইক আরোহীকে ঘাটাল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে বলে জানা গিয়েছে। আহত ওই বাইক চালক এর এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।
•আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক