এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দ্রুতগতিতে আসা বাসের ধাক্কা বৈদ্যুতিক খুঁটিতে, আহত মহিলা ও শিশুসহ ৭

Published on: August 20, 2021 । 1:08 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: দ্রুত গতিতে যাত্রীবাহী বাসের ধাক্কা রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে। দুর্ঘটনায় আহত শিশু মহিলা সহ একাধিক। ঘটানা ঘাটালের বিশালক্ষী মন্দীর সংল্গন রাজ্য সড়কে। স্থানীরা জানান বন্যার ফলে ভে‍ঙে যাওয়া বিদ্যুতের খুঁটি সারানোর কাজ চালাচ্ছিলেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। সেই সময় তমলুক- তারকেশ্বর গামী একটি বাস তমলুক যাওয়ার পথে বিদ্যুৎতের খুঁটিতে ধাক্কা মারে। চিকিৎসার জন্য আহতদের তড়িঘড়ি ঘাটাল হাসপাতালের পাঠায় ঘাটাল থানার পুলিশ। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে। এর পরেই স্থানীয়রা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল-চন্দ্রকোণা রাস্তার যাত্রী চলাচল। ঘাতক বাস চালককে আটক করেছে ঘাটাল থানার পুলিশ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক