এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরে আবারো মর্মান্তিক পথ দুর্ঘটনা।

Published on: October 15, 2026 । 11:59 AM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: জানা যাচ্ছে সকাল সাড়ে নটা নাগাদ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর বাজারে নান্টু পাইনের গমকলের কাছে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে, এক সাইকেল আরোহী রাস্তা পারাপার করেছিলেন সেই সময় পাঁশকুড়ার দিক থেকে আসা একটি মালবোঝাই লরি ধাক্কা মারে। ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ধাক্কা মারার সাথে সাথেই সাইকেল সমেত ওই সাইকেল আরোহী রাজ্য সড়ক থেকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে। ছিটকে আসা ওই সাইকেল থেকে আহত হয়েছেন এক মহিলা। স্থানীয়রা এসে উদ্ধার করে দাসপুর হাসপাতালে পাঠালে দাসপুর হাসপাতালে কর্মরত চিকিৎসক জানায় ওই ব্যাক্তি মারা গেছেন। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। দাসপুর থানার পুলিশ লরিটির খোঁজ চালাচ্ছে, এদিকে এই ঘটনার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্দ হয়ে যায়। দাসপুর পুলিশের সহায়তায় আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।